মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:২০  
মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়ের কিছু সার্ভারে রোববার হামলা করেছে সাইবার অপরাধীরা। মেক্সিকান সরকারের ওপর বড় ধরনের সাইবার হামলার এটি দ্বিতীয় ঘটনা। তবে এই ঘটনায় ঘটনায় ‌'সংবেদনশীল কোনো তথ্য ক্ষতিগ্রস্থ হয়নি' এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মেক্সিকান সরকারের তরফ থেকে জানানো হয়েছে, “গভীরভাবে পর্যালোচনার পর মন্ত্রণালয়ে কিছু আক্রান্ত সার্ভার শনাক্ত করা হয়েছে, বেশিরভাগই ইমেইল এবং আর্কাইভ সার্ভার।” তবে গত বছর নভেম্বরে দেশটির তৈল কোম্পানি পেমেক্সের আক্রমণের মতো এবারের সাইবার হামলায়ও মুক্তিপণ দাবি করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।